শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে নিশ্চিত করা হয়।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯৫১ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ২৭৬ বোতল ফেন্সিডিল, ৫.২৫০ মি.লি. দেশি মদ ও ২৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
এন





