পার্বতীপুরে ডাকাতি করে পালানোর সময় ডাকাতের ছোঁড়া ককটেলের আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মালামালসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর রাত সাড়ে ৩টায় রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
আটককৃতার হল, রেজাউল করিম (৪৫),ফরহাদ হোসেন (২২),ফরিদুল ইসলাম (২৭)। তাদের কাছ থেকে দেশীও অস্ত্র ও ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়,ডাকাতরা পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপি’র তেলিপাড়া গ্রামের নূর আলমের বাড়িতে রাত আনুমানিক ২টায় প্রবেশ করে।
এসময় তারা বাড়ির সকলকে রশি দিয়ে বেধে সোনা-গহনা,নগত টাকাসহ অন্যান্য প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে ১৫/১৬ জনের ডাকাত দল চলে যায়।
পুলিশ খবর পেয়ে ডাকাত দলকে তাড়া করলে স্থানীয় রেল ষ্টেশনের কাছে পুলিশের নাগালে আসে ডাকাত দল।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল ককটেল ছোঁড়ে। ডাকাতের ছোঁড়া ককটেলের আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়। এ অবস্থায় পুলিশ ৩ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীও অস্ত্র ও ৪টি ককটেল উদ্ধার করে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই শাহীনুর,এএসআই সাদেকুজ্জামান ও মানিক। তাদের পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান আহতরা শংকা মুক্ত।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





