ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩১ মার্চ ) সকাল ৬টা থেকে শনিবার (১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় দুই হাজার ৪৬৯ পিস ইয়াবা, ৫৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, তিন গ্রাম ৪৫২ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ।
এন





