কানাডাভিত্তিক তেল উৎপাদনকারি প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে বাপেক্স ও পেট্রোবাংলার যৌথ চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নাইকো বাংলাদেশ ও নাইকো কানাডার সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা এক রুলের চুড়ান্ত শুনানি শেষে আজ এ আদেশ দেন।
নির্দিষ্ট ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এ সম্পদ বাংলাদেশের কাছে থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর শামসুল আলম এ রিট আবেদন করেন।
আদালতের রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব-উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে হয়ে বাপেক্সের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি।
তিনি সাংবাদিকদের জানান, ২০০৬ সালে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর এম শামসুল আলম একটি রিট আবেদন করেন। রিট আবেদনে বলা হয়, ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স ও পেট্রোবাংলার চুক্তি সঠিকভাবে হয়নি। দুর্নীতির মাধ্যমে হয়েছে।
এ ছাড়া ২০০৫ সালে ছাতকে যে বিস্ফোরণ ঘটেছে এর ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি জব্দের জন্যও আবেদন করা হয়। এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।
এমবি





