নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যেগে মিছিল ও মানববন্ধন করা হয়।
দুপুর ১টার দিকে আইনজীবী নেতারা আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে থেকে এই মিছিল শুরু করে।পরে মিছিলটি ভবনের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে। মিছিল শেষে আইনজীবী ভবনের নিচে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে মানব বন্ধন কর্মসূচী পালন করেন আইনজীবীরা।
উল্লেখ, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এরপর হতে সারাদেশের আইনজীবীসহ শান্ত প্রিয় মানুষ ব্যাপক ভাবে আতংকিত হয়। অভিযুক্ত র্যাব সদস্য ও দোষীদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে সারাদেশ।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]
অপরাধ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিছিল ও মানববন্ধন
নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যেগে মিছিল ও মানববন্ধন করা হয়।





