রোববার (১২ নভেম্বর) রাত ৮ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম বলেন, রাত ৮ টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে দুটি ইউনিট।
এনএইচ





