চট্টগ্রামে চাঁদা না দেয়ায় জিয়াদ হোসেন নামে এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ডিশ ব্যবসা করতেন জিয়াদ। কয়েক মাস ধরে এলাকার কিছু বখাটে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

রোববার সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন দর্জিপাড়া এলাকায় আবারো চাঁদা চাইলে কথা কাটাটির এক পর্যায়ে জিয়াদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এএস