বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লার আদালতে রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা আটক করেন।

এমকে