একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে করা আপিলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন আদালত।
বুধবার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান মাওলানা সাঈদীর পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু করেন।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে যুক্তি গ্রহণ করেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
বুধবার শুনানির ২৬তম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান। তিনি সাঈদীর বিরুদ্ধে আনা ৬ নম্বর অভিযোগ এবং এ অভিযোগের স্বপক্ষে দেওয়া রাষ্ট্রপক্ষের ১, ২, ৩, ৪, ৮, ৯ ও ১৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যের ওপরে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবী করেছেন আদালত।আসামিপক্ষে ছিলেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
রাষ্ট্রপক্ষে ছিলেন রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল ও ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌসুলিদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট এমকে রহমান।
এর আগে গতকাল প্রথম দিনের আপিলের যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান।
গত ২১ জানুয়ারি আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত ২৮ জানুয়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেছিলেন আদালত।
ওই দিন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান আসামিপক্ষের ১৬,১৭তম সাক্ষীর জেরা পড়ে শুনান।
গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার শুনানি করা হয়েছিল। পরে বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে আর শুনানি করা হয়নি।
গত বছরের ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায়ের ১২০ পৃষ্ঠা পড়ে শোনান এ মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গত বছরের ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।
গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেন রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
অপরাধ
আপিলে সাঈদীর যুক্তি উপস্থাপন অব্যাহত
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে করা আপিলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন আদালত।





