শাহজালালে স্বর্ণের বারসহ সিদ্দীকুর রহমান (৪০)নামে একজনকে আটক করেছে বিমান বন্দর থানা পুলিশ।
আজ দুপুর দেড়টার দিকে বিমান বন্দরের মূল ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিমান বন্দর থানা পুলিশের এস আই ইয়াসিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এম এইচ এয়ার লাইন্সের একটি ফ্লাইট মালয়শিয়া থেকে আগত একটি বিমানে সে আসে। পরে সে কর ফাঁকি দিয়ে চলে আসলে নিরাপত্তা ব্যবস্থার পুলিশের সন্দেহ হয়। পরে তার মোজা চেক করলে ৫০০ গ্রামের স্বর্ণের বার গুলো পাওয়া যায়।
ঢাকা, জেইউ,১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





