ছাত্রলীগ নেতা আহসান হাবিব সুমু হত্যা মামলার প্রধান আসামি অপর ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ রাসেলসহ ৩ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল আনুমানিক ৩টায় ঢাকার মৌচাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, ছাত্রলীগ কর্মী শওকত এবং সাইফুল।
সূত্র জানায় রাজধানীর আনারকলি মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুমু হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, সাইফুল ও শওকত নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৩ আসামিকে সঙ্গে নিয়ে অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]