আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪-১৫ সালের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ৩১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনে ৫৬ জন বৈধ প্রার্থীকে বাদ দিয়ে ২১ জনের প্রার্থী তালিকা প্রস্তুত ও প্রকাশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে ৪ সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
রুলে বাণিজ্য সচিব, রিহ্যাব নির্বাচন বোর্ড, ট্রেড অরগানাইজেশনের পরিচালক, অর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, গত ৬ মার্চ 'রিহ্যাব কার্য নির্বাহী পরিষদ নির্বাচনের' তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল ঘোষণার পর গত ৭ মে রিহ্যাব নির্বাচনী বোর্ড ৭৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে।
তিনি জানান, এরপর গত ১৪ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও চূড়ান্ত প্রার্থীতা প্রকাশের দিন ৫৬ জনকে বাদ দিয়ে ২১ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে তালিকা প্রকাশ করে নির্বাচনী বোর্ড।
বাদ পড়া প্রার্থীদের মধ্যে প্রাসাদ নির্মান লিমিডেটের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রার্থীতা প্রত্যাহার না করলেও তিনি বাদ পড়েছেন জানতে চেয়ে নির্বাচনী বোর্ডের কাছে ওই দিনই আবেদন করেন।
এরপর ১৭ মে তিনি এফবিসিসিআই অর্বিট্রেশন ট্রাইব্যুনালে এই বিষয়ে মামলা দায়ের করেন। মামলাটি গত ২২ মে শুনানি হলেও কোনো আদেশ না দেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন বলে ব্যারিস্টার রাগিব জানান।
রাগিব রউফ চৌধুরী বলেন, ২১ সদস্যের কার্য্য নির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার লক্ষ্যে ৭৭ জন থেকে ২১ জনকে বৈধ প্রার্থী হিসেবে তালিকা ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড।
এই বিষয়ে আদালতে রিটের শুনানি পর নির্বাচনকে আগামী ৩ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন আদালত।
[b]ঢাকা, কেএ, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
রিহ্যাব নির্বাচন স্থগিত
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪-১৫ সালের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট





