মা-বাবার সঙ্গে অভিমান করে অর্পিতা বড়ুয়া(১৪) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। অর্পিতা রুপম বড়ুয়া মেয়ে।

শনিবার রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামের মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, মা-বাবার সঙ্গে অভিমান করে পরিবারের সদস্যদের অলক্ষ্যে বিষপান করে অর্পিতা বড়ুয়া।

পরিবারের সদস্যরা মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার ভোর ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর