সোমবার (২৯ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় ৯২৫ পিস ইয়াবা, ১৫১ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭১০ গ্রাম গাঁজা, চার লিটার বিদেশি মদ ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন