ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মামুনুর রহমান ও জেবুল হোসেন নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
আজ রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পৌর এলাকার মথুরাপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশী শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র গিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে।
পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এএস





