রোববার (২৪ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখা।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৪২৫ পিস ইয়াবা, ১৮৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ৫ কেজি ১৫২ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : ডিএমপিনিউজ।

এইচএন