শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (১৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, আটকের সময় আসামিদের কাছ থেকে ১০ হাজার ৬২৯ পিস ইয়াবা, ১২০ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এইচএন