বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর দেয়ার প্রতিবাদেসুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির আদালত বর্জন কর্মসূচি চলছে। সমিতির বিএনপিপন্থীআইনজীবীরা আদালতের প্রবেশমুখে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে।
এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবিরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমান তারা মুখোমুখি অবস্থানে রয়েছে।
আজ (৩১ অক্টোবর) বুধবার সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের দোতলা থেকে আদালতে যাওয়ার দু’টি পথের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয় বিএনপিন্থী আইনজীবীরা। এসময় তারা বিক্ষোভ ও প্রতিবাত মিছিল করে।
এর একটু পরেই সেখানে আসেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এসময় তারা তালা খুলেতে চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এখনো দুই পক্ষ মুখোমুখি অবস্থান করছে। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মঙ্গলবার (৩০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর দেয়ায় আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে আইনজীবী সমিতি। ওই ঘোষণা অনুযায়ী আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে।
এমবি





