ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুস সালাম (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর- ১৩৪০৩/১৫। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শুক্রবার সকালে হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রবিউল ইসলাম বলেন, শুক্রবার সকালে আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুস সালাম দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সার ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
কেএইচ





