টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ সংকট ও রোগ যন্ত্রণায় চিকিৎসাধীন শাহজাহান নামে এক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শাহজাহান উপজেলার রানিয়াদ আটাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পানির পাইপের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আলমগীর হোসেন জানান, তিনি ক্যান্সারের রোগী ছিলেন। শুক্রবার পেটের ব্যথার কারণে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
মধুপুর থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ