মঙ্গলবার (২৪ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৩ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০৪ পিস ইয়াবা, ১৯ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম ৭৬ পুরিয়া হেরোইন ও ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ৫৯টি মামলা করা হয়েছে।

এইচএন