টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।
নিহত কামরুল নাটোর জেলার সদর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
আজ শনিবার ভোর চারটায় কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা সুত্রে জানা যায়, কামরুল ইসলাম ঢাকা থেকে আত্নীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে কলেজগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থালেই কামরুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এএস





