সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় পরবর্তী প্রতিবেদন দাখিল করার জন্য এ দিন ধার্য করেন আদালত।

২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।

এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়। এর পর ডিবির কাছ থেকে র্যা বের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।

ঘটনার পর শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই।

চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। দুই মাসেরও অধিক সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাাবের কাছে দেওয়া হয়।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ