বুধবার (২৪ মার্চ) রাতে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— এমদাদ ওরফে ইদদাত শেখ (৫৩), ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মিজান (৫১), আলমগীর (৪৮), মামুন (৪৫), রাশেদ (৩৫), শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও সাইদুল ইসলাম (২৩)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের চোরাই ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারিচক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চোরদের কাছ থেকে কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এমএম