হাতিরঝিল প্রকল্পে জমি অধিগ্রহণে  দুর্নীতি  মামালায় জাতীয় পার্টির সাবেক এমপি আবুল কাশেম ও তার স্ত্রী এবং দুই অতিরিক্ত সচিবসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার কমিশনারে এক সভায় হাতিরঝিল প্রকল্পে জমি অধিগ্রহণের  দুর্নীতির মামলায় তাদের বিরুদ্ধে  চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তাররে তৈরি তদন্ত প্রতবিদেনটি আমলে নিয়া অনুমোদন দেয় কমশিন।  শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন বলে।

জানা যায়, চার্জশিট ভুক্ত ৪ আসামি হলেন; জমির ভুয়া মালিক দাবীদার আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, ঢাকার  সাবেক অতিরিক্ত  জেলা প্রশাসক বর্তমানে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার এবং ঢাকার সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার বর্তমানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব  মোখলেসুর রহমান।

দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত  জেলা প্রশাসক ও  মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে  যোগসাজসে হাতিরঝিলে  তেজকুনিপাড়া  মৌজায় দশমিক ৬৫ একর জমি  দেখিয়ে ওই প্রতারক আবুল কাশমে ও তার স্ত্রীকে ক্ষতিপূরণ  দেয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু  সেখানে তাদের নামে  কোনো জমি ছিল না।

প্রকৃতপক্ষে ওই জমি সরকারি সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা। প্রজাস্বত্ব আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তৎকালীন সরকার মালিকানায় নিয়ে  নেয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাসে দুদক কর্মকর্তা যতন কুমার রায় (এলপিআর) বাদী হয়ে এ সংক্রান্ত মামলা করেছিলেন।

একে/এসএইচ