সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ফকির (৪৫) ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে।

প্রাণভয়ে মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এন