বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ কথা বলেন তিনি। এর আগে আদালত সামনে বিক্ষোভ ও জুতা মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই। আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইনের অনুসারী। একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। উনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। উনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এমআই