ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রায়হান মাহমুদ রাজ হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা রায়হান মাহমুদ রাজ হত্যার সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর গণস্বাক্ষরের স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৬ মার্চ ময়মনসিংহের বাইপাস মোড় এলাকায় শিক্ষার্থী রায়হান মাহমুদ রাজের লাশ উদ্ধার করে পুলিশ।

 

এমআইএস।