জামিনে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ থেকে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আলালের মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আলালকে গ্রেফতার করা হয়।

এআর