বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার নাশকতার তিন মামলায় হাইকোর্টের দেওয়া তিন মাসের জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে ‍পাঠানোর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

গত ২৪ নভেম্বর তিন মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেঁধে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।

এআই