ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমের উপর যারা গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। এ লক্ষ্যে ডিএমপি'র পক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) গুলিবিদ্ধ শামীমকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।
বেনজীর বলেন, সাবেক এ ছাত্রলীগ নেতার উপর হামলার ঘট্না একটি দুঃখজনক ঘটনা। সর্বশক্তি হামলাকারী দুবৃর্ত্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
হামরার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, ঘটনাস্থলে পুলিশ ডিউটিতে ছিল কিনা এবং দুবৃর্ত্তরা কিভাবে পালিয়ে গেল তা আমরা খতিয়ে দেখছি।
এর আগে গুলিবিদ্ধ শামীমকে গুলিবর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শতাধিক ছাত্রলীগ নেতা মিছিল সহকারে ঢামেক জরুরি বিভাগে আসে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ গাড়িতে গুলিবিদ্ধ হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম।
ঢাকা, জেইউ, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এসএইচ // জেআই





