মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৩ মে শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোটের আপিল বিভাগ ।
আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে রোববার সকালে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সময়ের আবেদন জানান প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এর আগে গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ৮ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।
গত ১৫ মার্চ মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর পর কয়েক দফা মতিউর রহমান নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি নিজামীর সঙ্গে দেখা করেন। এ সময় মতিউর রহমান নিজামী তাঁদের সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তাঁর আইনজীবী মতিউর রহমান আকন্দ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১৫ মার্চ প্রকাশ করা হয়।
চূড়ান্ত আপিলের রায়ে তিনটি অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড, তিনটিতে খালাস, দুটিতে যাবজ্জীবন দেওয়া হয়। সেদিনই নিজামীর আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছিলেন, রায় পাওয়ার পর আসামির সঙ্গে পরামার্শ করে রিভিউ আবেদন করা হবে।
২০১৪ সালের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা।
এইচ ই





