গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৯ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ১১.৫ গ্রাম হেরোইন ও ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ জুন ২০২২) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন