ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত জানতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় পৌঁছেছে।
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এনআইএর দুই সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুইজনও সোমবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন বলে জানা গেছে।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিমবঙ্গের ওই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে এনআইএ প্রতিনিধি দল।
এএইচ





