বাংলাদেশ বিমানের সাবেক জুনিয়র টেকনিশিয়ান খন্দকার মো. শাহ আলমের বিরুদ্ধে প্রায় ৮৬ লাখ ৬২ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার কমিশনের এক সভায় বাংলাদেশ বিমানের সাবেক এ কর্মকর্তা খন্দকার মো. শাহ আলমের বিরুদ্ধে ৮৬ লাখ ৬২ হাজার ৪০২ টাকার জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আমলে নেয়া হয়। কমিশন তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ও ২৭(১) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়। ফলে যে কোনো সময় দুদকের সহকারি পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে এ মামলাটি দাযের করবেন।
জানা যায়, বাংলাদেশ বিমানের সাবেক জুনিয়র টেকনিশিয়ান খন্দকার মো. শাহ আলমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার পাথরাইল গ্রামে। তার পিতার নাম মরহুম খন্দকার হাসান আলী। তার বর্তমান ঠিকানা গাজীপুর জেলার টঙ্গী থানার ১১৮ হোসেন আলী রোডে। তার বিরুদ্ধে গাজীপুর ,টঙ্গী এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর সম্পদের তথ্য রয়েছে দুদকে।
একে,