নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে নির্যাতনের অপরাধে স্বামী রাসেল মিয়াকে (২৮) তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড ঘোষণা করেন।
রাসেল বন্দর উপজেলার ঝাউতলা এলাকার রফিক মিয়ার ছেলে।
দীর্ঘ দিন থেকে রাসেল তার বখাটে বন্ধুদের সঙ্গে মাদক সেবন করেন। ১০ মাস আগে বন্দর থানা স্বল্পের চক এলাকার মৃত আনিস মিয়ার মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে বিয়ে হয় রাসেলের।
এরপর থেকেই তানজিলাকে বিভিন্ন সময় নির্যাতন করতো রাসেল। একইভাবে কয়েকদিন আগে নেশাগ্রস্থ অবস্থায় মারধর করলে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তানজিলা। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে ঝাউতলা এলাকা থেকে রাসেলকে আটক করে বন্দর থানা পুলিশ।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





