প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা ও শো’কজ নোটিশের জবাব দিতে সুপ্রিম কোর্টে ফের হাজিরা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তারা দু’জনই নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। এর মধ্যে খাদ্যমন্ত্রী গত বৃহস্পতিবার নতুন করে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছিলেন।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগের আবেদনটিই উপস্থাপন করা হয়েছে।
সকাল পৌনে ৯টার দিকে দুই মন্ত্রী আদালতে হাজির হন।
এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। কিছু সমযের জন্য শুনানি মুলতবি রেখেছেন সর্বোচ্চ আদালত।
কামরুল ইসলামের পক্ষে শুনানি করেছেন আবদুল বাসেত মজুমদার। মোজাম্মেল হকের ক্ষমা চেয়ে করা আবেদনটি উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
আদালতের নির্দেশে দুই মন্ত্রীর করা মন্তব্য পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এসএম





