শুক্রবার (২৩ জুন) মতিঝিলে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে হোটেল থেকে গৌতমসহ আরও চার জনকে আটক করা হয়। 

পুলিশ জানায়, দুদক কর্মকর্তাদের সই জাল করে গোপালগঞ্জের বাসিন্দা উত্তরার ব্যবসায়ী আশিকুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করেন গৌতম।

এরপর অভিযোগটি নথিভুক্ত করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি জানতে পেরে গোয়েন্দারা ফাঁদ পেতে গৌতম ও তার সহযোগীদের আটক করে। 

শুক্রবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এন