স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সচিব আবদুল মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদের বিরুদ্ধে ভুয়া বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদানের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।

দুদক সূত্র মতে, স্বাস্থ্য অধিদপ্তরের ঐ ২ কর্মকর্তা গত ২০১৩-১৪ অর্থ বছরের ৪৮৬৮ নম্বর কোর্ডের বরাদ্দকৃত অর্থ থেকে (২০০৮-০৯ এবং ২০১২-১৩) অর্থ বছরের বকেয়া দেখিয়ে ভুয়া বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদানের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬২ হাজার ২শত চাকা নিজেরা আত্মসাৎ করেন।

এদিকে গত ১৫ জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ে তাদের এ জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রতিবেদন জমা হয়।

২৫ ফেব্রুয়ারি দুদকের ওই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি শক্তিশালী টিম গঠন করে।

দুদকের পরিচালক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে এটিমের নেতৃত্বে রয়েছে, উপ পরিচালক (অনু.ও তদন্ত) আবদুছ সাত্তার সরকার এবং সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম। তাদেরকে অনুসন্ধান করে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।

একে/এমকে