রোববার (১০ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ডিএমপি জানায়, আটকদের কাছ থেকে ২ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেনসিডিল এবং ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এইচএন





