ব্যবসায়ী অপহরণ মামলায় ৫ ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও আটক আরফান পাটোয়ারীকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন।
শনিবার মহানগর হাকিম স্নিগ্ধা রাণীর আদালতে ডিবি পুলিশ আরফান পাটোয়ারীর ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ফরহাদ ইসলাম।
গতকাল শুক্রবার দুপুরে ক্ষুদ্র ব্যবসায়ী ফরহাদ ইসলামকে অপহরণের পর মুক্তিপণ নেওয়ার সময় ছাত্রলীগের ৫ নেতাসহ ৭ জনকে আটক করে শাহবাগ থানার পুলিশ।
[b]ঢাকা, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
সেই ছাত্রলীগ নেতারা কারাগারে
ব্যবসায়ী অপহরণ মামলায় ৫ ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও আটক আরফান পাটোয়ারীকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন।