টাঙ্গাইল জেলার মির্জাপুরে এ এম এ জামান (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামানের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আদাবাড়ি গ্রামে।তার বাবার নাম আব্দুর সাত্তার বলে জানা যায়।
রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রশিদ দেওহাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোরে স্থানীয়দের দেওয়া খবরে মহাসড়কের ওই স্থান থেকে জামানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। নিহত ব্যক্তির নামে একটি অস্ত্রের লাইন্সেস পাওয়া গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





