মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিলে যুক্তি উপস্থাপন চলছে।
মঙ্গলবার সকালে আপিলে সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
আদালতে সাঈদীর পক্ষে উপস্থিত আছেন ব্যারিস্টার তানভীর আহমেদ আলামিন ও অ্যাডভোকেট এস এম শাহজাহান।
১২ মার্চ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ যুক্তি-তর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় রেখে মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করে এ দিন নির্ধারণ করেছিলেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ- দেয়।
ঢা[b]কা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
আপিলে সাঈদীর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন চলছে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিলে যুক্তি উপস্থাপন চলছে। মঙ্গলবার সকালে আপিলে সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন





