বিএনপির ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী জন্য ৩০ মার্চ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম এ আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দ্রুত বিচার আইনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।
বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,বিএনপি নেতা আমান উল্লাহ আমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু এ মামলায় অধিকাংশ আসামী উপস্থিত না থাকায় সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।
আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি আগামী ৩০ মার্চ ধার্য করেন আদালত।
গত বছর বিএনপির অফিস থেকে জয়নুল আবেদিন ফারুক, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ ১৪৮ নেতাকর্মীকে আটক করেছিলো পুলিশ। এরপর গত বছরের ২০ মার্চ পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৬ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]