সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি সূত্রে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেনসিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২ হাজার মিলি দেশি মদ ও ৪ হাজার ৬৮২ পিস ইয়াবা জব্দ করা হয়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

এন