এ সময় তাদের হেফাজত থেকে ৩৫১ পিস ইয়াবা, ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪৮ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল ও ১৫৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২২ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রুজু হয়েছে।
এনএইচ





