ডিএমপি জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৩৩ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা, ১৮০ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন এবং ৫৭টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এইচএন