সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব জানানো হয়।

ডিএমপি সূত্রে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪২৬ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা ও ১০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এন