রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসায়ী মাহাবুর রহমান সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাজারবাগ পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন আহমেদ জানান, নির্যাতনের শিকার সুজনের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিকালে তাকে গ্রেফতার করা হয়। এসআই জাহিদুরের বিরুদ্ধে সুজনসহ আরও তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১২ই জুলাই দিবাগত রাতে ঝুট ব্যবসায়ী মাহাবুর রহমান সুজনকে আটক করে থানায় নিয়ে আসে এসআই জাহিদ। পরে তাকে চরম নির্যাতন করে জাহিদ। এক পর্যায়ে সুজনের মৃত্যু হয়।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ