জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করছেন।

বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি শুরু করেছেন।

এর আগে গত বুধবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়ের পুনর্বিবেচনার দিন ধার্য করে।

এআর